দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, ২২ অক্টোবরও থাকবে সরকারি ছুটি

ফানাম নিউজ
  ০৬ অক্টোবর ২০২৬, ০০:৫৪

দুর্গাপূজা উপলক্ষে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অতিরিক্ত একদিন সরকারি ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা পাঁচ দিনের ছুটি পাবেন।

সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর সরকারি ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটি যুক্ত হওয়ায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি হবে। ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় এ দুই দিন সাপ্তাহিক ছুটি।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর ছুটি থাকবে। তবে ছুটির সমন্বয়ের জন্য আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে।

চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়