২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা

ফানাম নিউজ
  ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪০

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন দাম নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি জানিয়েছে, আজ রাত ৮টা থেকে নতুন এই দাম কার্যকর হবে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ দাম বহাল থাকবে।

এর আগে, গত ২৯ অক্টোবর ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৯৭৬ টাকা করার প্রস্তাব করেছিল বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়