তারেক রহমানের মন্ত্রিসভায় নতুনত্বের চমক

ফানাম নিউজ
  ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের পর বিএনপির পঞ্চম মেয়াদের মন্ত্রিসভায় রীতিমতো নতুনত্বের চমক দেখা দেখা গেছে। খোদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবার সংসদ সদস্য হয়েই প্রধানমন্ত্রী হয়েছেন। 

তার মন্ত্রিসভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এ জেড এম জাহিদ হোসেন। তবে তিনি আগেও সংসদ সদস্য পদে লড়াই করে পরাজিত হয়েছিলেন।

এ ছাড়া, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ফেনী-৩ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত আব্দুল আউয়াল মিন্টু।

বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন প্রথমবারের মতো সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলা) আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী।  

প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হয়েছেন মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে আফরোজা খানম (রিতা)। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।  

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাঙামাটি ২৯৯ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি ২০০৬ সালে বিচারকের দায়িত্ব ছেড়ে বিএনপি রাঙামাটি জেলা কমিটিতে যোগ দেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ফকির মাহবুব আনাম।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ঢাকা-১০ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচিত সংসদ সদস্য শেখ রবিউল আলম ।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ির-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ছাড়া বাকি সব প্রতিমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত সংসদ সদস্যরা প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। 

তারা হলেন- অনিন্দ্য ইসলাম অমিত (যশোর–৩ {সদর} আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; মো. শরীফুল আলম কিশোরগঞ্জ-৬ {ভৈরব-কুলিয়ারচর} আসনের সংসদ সদস্য) বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়; শামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২ {নগরকান্দা-সালথা} আসনের নবনির্বাচিত সংসদ সদস্য) পররাষ্ট্র মন্ত্রণালয়; সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫ {সদর} আসনের নবনির্বাচিত সংসদ সদস্য) কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়; কায়সার কামাল (নেত্রকোনা-১ {সদর-দুর্গাপুর} আসনের সংসদ সদস্য) ভূমি মন্ত্রণালয়; ফরহাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২ {বোদা ও দেবীগঞ্জ} আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য) পানি সম্পদ মন্ত্রণালয়। তবে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম-৫ {হাটহাজারী} থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; হাবিবুর রশিদ {ঢাকা-৯ থেকে নির্বাচিত সংসদ সদস্য} ও মো. রাজিব আহসান বরিশাল-৪ {মেহেন্দিগঞ্জ-হিজলা} আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়; মো. আব্দুল বারী (জয়পুরহাট-২ {কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর} আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য) জনপ্রশাসন মন্ত্রণালয়; মীর শাহে আলম (বগুড়া-২ {শিবগঞ্জ} থেকে নির্বাচিত সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি (ব্রাহ্মণবাড়িয়া-৬ {বাঞ্ছারামপুর} আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য) অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়; ইশরাক হোসেন (ঢাকা-৬ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; ফারজানা শারমীন (নাটোর-১ {লালপুর-বাগাতিপাড়া} আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়।

এ ছাড়া, শেখ ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩ {মোংলা-রামপাল} আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; মো. নুরুল হক নুর (পটুয়াখালী-৩ {গলাচিপা-দশমিনা} আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; ইয়াসের খান চৌধুরী (ময়মনসিংহ-৯ {নান্দাইল} আসনের নবনির্বাচিত সংসদ সদস্য) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; এম ইকবাল হোসেইন (ময়মনসিংহ-৩ {গৌরীপুর} আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; এম এ মুহিত (সিরাজগঞ্জ-৬ {শাহজাদপুর} আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়; আহম্মদ সোহেল মঞ্জুর (পিরোজপুর-২ {কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ} আসন থেকে নির্বাচন সংসদ সদস্য) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; ববি হাজ্জাজ (ঢাকা-১৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়