হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯১৭

ফানাম নিউজ
  ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৪

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ শিশু।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অন্য একজন নিশ্চিত হাম আক্রান্ত ছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৮৯১ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১ জনে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ৭৪ শিশুর হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ রয়েছে ৮৪৩ শিশুর শরীরে। এ সময়ে ৭৬১ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৭১ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১০৫। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ৬৪১ জনের।

এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়