
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২৩-২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে তিনি এই রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন বলে সোমবার জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সফরে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবেন। বিশ্ব শান্তি ও উন্নয়ন নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হবে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ছয় মাসের মধ্যে দুই দেশের প্রেসিডেন্টের পরস্পরকে দেওয়া এই সফর ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও সহযোগিতা বাড়াতে চায়। একই সঙ্গে দুই দেশের মতপার্থক্য সঠিকভাবে মোকাবিলা করে দুই দেশের মানুষের কল্যাণ বাড়ানো এবং বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে কাজ করতে চায় বেইজিং।
তথ্যসূত্র: রয়টার্স