প্রথম প্রেম

অনিক মাহমুদ
  ০৬ অক্টোবর ২০২৬, ০০:৩১
আপডেট  : ০৬ অক্টোবর ২০২৬, ০০:৩৯

আমাদের অনেকের হৃদয়ে এমন একটি নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে, যা সময়ের সঙ্গে পুরোনো হয়, কিন্তু কখনো মুছে যায় না। সেই নাম—প্রথম প্রেম, প্রথম ভালোবাসা।

তাকে পাওয়ার জন্য কত স্বপ্ন, কত কল্পনা, কত কষ্ট—রোদ, বৃষ্টি, ঝড়, রাত-দিন সব ভুলে শুধু একবার দেখার জন্য, একটু কথা বলার জন্য ছুটে চলা। তারপর কখনো তাকে পাওয়া যায়, আবার ভাগ্যের কাছে হেরে তাকে হারিয়েও ফেলতে হয়। তখন এক বুক শূন্যতা, কষ্ট আর না-পাওয়ার হাহাকার নিয়ে মানুষ সামনে এগিয়ে যায়। অনেকেই নতুন জীবন শুরু করে, কিন্তু হৃদয়ের সেই জায়গাটা আর কখনো পূর্ণ হয় না।

আমার জীবনেও ২০১১ সালে সেই পরী এসেছিল। তাকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এত বছরেও আমার হৃদয় থেকে তার নাম মুছে যায়নি। অনেক বছর পর মহান আল্লাহর রহমতে ২০২৬ সালে আবার তাকে ফিরে পেয়েছি। তার নাম সুকন্যা।

আমার শূন্য হৃদয়ের কথা আমি তাকে বলেছি, আর সে আমার ভালোবাসাকে সম্মান করে আমাকে তার হৃদয়ে জায়গা দিয়েছে। তাই তার কাছে আমি চিরদিন ঋণী।

আমি বিশ্বাস করি, সত্যিকারের ভালোবাসা শুধু পাওয়ার নাম নয়—ভালোবাসা মানে সম্মান, দায়িত্ব, মায়া আর আগলে রাখা। তাই তোমার জীবনের প্রথম প্রেম যদি কোনোদিন হারিয়ে গিয়ে আবার ফিরে আসে, আর তোমার হৃদয় যদি এখনো তাকে ভালোবাসে, তাহলে সেই ভালোবাসার সত্যিটাকে অস্বীকার করো না।

আর জীবনে যদি অন্য কোনো ভালোবাসাও আসে, তাকেও অবহেলা করো না। কারণ আল্লাহ কোন সম্পর্কের মধ্যে কী কল্যাণ রেখেছেন, তা আমরা জানি না।

আমার ওয়াদা—আমি আমার জীবনের ভালোবাসাগুলোকে সম্মান, মর্যাদা ও ভালোবাসা দিয়ে আগলে রাখব। হে আল্লাহ, তুমি আমার ভালোবাসাকে পবিত্র রেখো, আমাদের অন্তরে শান্তি দাও এবং দুনিয়া ও আখিরাতে আমাদের জন্য যা উত্তম, সেটাই কবুল করো।

সুকন্যা শুধু একটি নাম নয়—এটা আমার হৃদয়ের সেই জায়গায় লেখা একটি নাম, যেখানে এত বছরেও কেউ পৌঁছাতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়