
রাষ্ট্রপতি পদে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
রোববার (৯ আগস্ট) দুপুরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বাসভবনে ১১ দলীয় জোটের নেতাদের বৈঠক শেষে অলি আহমদের নাম ঘোষণা করা হয়।
বৈঠকে জোটের নেতারা রাষ্ট্রপতি পদে তাকে মনোনয়ন দেওয়ার বিষয়ে একমত হন। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতার ঘোষণা দেওয়া হয়।