গনি-মনোয়ারা শিক্ষা ট্রাস্টের বিশেষ সভা অনুষ্ঠিত

ফানাম নিউজ
  ১১ জুলাই ২০২৬, ০০:৫২

সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার ১০ নং কামালবাজার ইউনিয়নের ধরগাঁও "স্মৃতি প্যালেস" এম. এ. গনি ও মিসেস মনোয়ারা খানম শিক্ষা ট্রাস্টের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। শিক্ষা ট্রাস্টের সভাপতি ও প্রবাসী পল্লী গ্রুপের ভাইস-চেয়ারম্যান এমদাদুর রহমান এমদাদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মকব্বির আলীর পরিচালনায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

​সভায় শিক্ষা ট্রাস্টের ২০২৬ সালের ৪টি বৃত্তি পরীক্ষা কার্যক্রমসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভার শুরুতে ট্রাস্টের সচিব ও লালটেক হাজী হামিদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুক আহমদ ২০২৫ সালের শিক্ষা ট্রাস্টের কার্যক্রমের সারসংক্ষেপ উপস্থাপন করেন।

​সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ:

​২৬তম স্কুল ও জুনিয়র মাদ্রাসার জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ নভেম্বর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

​১৬ তম "মরহুমা আয়েশা খানম হিফজুল কোরআন প্রতিযোগিতা" আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।

​১৫তম "আম্বর আলী ও সফিনা বিবি ৪র্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা" আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

​১৮তম "এসএসসি ও দাখিল মডেল টেস্ট পরীক্ষা" আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

​২০২৬ সালের শিক্ষা ট্রাস্টের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হয়।

​শিক্ষা ট্রাস্টের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি "স্মারক সংকলন" প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

​চলতি জুলাই মাসে শিক্ষা ট্রাস্টের "বার্ষিক শিক্ষা সফর" অনুষ্ঠিত হবে।

​মহীয়সী নারী ও শিক্ষা ট্রাস্টের প্রবর্তক মিসেস মনোয়ারা খানমের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​সভায় আরও উপস্থিত ছিলেন— শিক্ষা ট্রাস্টের পরীক্ষা নিয়ন্ত্রক এ. এইচ. এম. ইসরাইল আহমেদ, সহ-সভাপতি আব্দুস সালাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আজম আলী, যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, অতিরিক্ত সচিব মাসুদ আলম এবং নির্বাহী সদস্য সোহেল মিয়া ও আনোয়ার হোসেন।

​এছাড়াও বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন— মাওঃ আব্দুস ছালাম, সামসুল হক, আ: রকিব, সিদ্দিকুর রহমান খালেদ, আ: রব এবং সুহেল আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়