
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের রাষ্ট্রপতি পদপ্রার্থী ও এলডিপির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
এতে তিনি বলেন, আমি আশা করি রাষ্ট্র ও সংবিধানের অভিভাবক হিসেবে নব-নির্বাচিত রাষ্ট্রপতি স্বাধীনতা, গণতন্ত্র এবং ইনসাফের সুরক্ষায় দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন। তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।