শপথ নিলেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ফানাম নিউজ
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪০

জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন এনসিপির নবনির্বাচিত ৬ সংসদ সদস্য। একইসঙ্গে শপথ নিয়েছেন ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরাও। তাদের শপথ বাক্য পাঠ করান সিইসি এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রথমে তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

এর আগে সকালে এনসিপির মুখপাত্র বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতসহ ১১ দলের কেউ কোনো শপথ নেবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়